২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে রোহিঙ্গার মৃত্যু

স্বেচ্ছাসেবকরা মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে রোহিঙ্গার মৃত্যু
ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 11:49 AM

Updated : 26 Aug 2026, 09:54 AM

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় একজনের মৃত্যু হয়েছে। 

বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান।

নিহত আনোয়ার ইসলাম ওই ক্যাম্পের এফ-১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে ছিলেন।

সামছু-দৌজা নয়ন বলেন, “মঙ্গলবার দিনভর থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। মধ্যরাতে বৃষ্টি আরও বেড়ে যায়।

“এর মধ্যে পাহাড় ধসে ১১ নম্বর ক্যাম্পের ব্লক এফ-১ এর একটি বসত ঘরের ওপর পড়ে। এ সময় মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান।”

পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

এর আগে গত ১৯ জুন উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধসে দুজন বাংলাদেশি স্থানীয় বাসিন্দা এবং আট রোহিঙ্গার মৃত্যু হয়।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ মৃত্যু