২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

আত্মীয়-স্বজনরা ১০টি মাইক্রোবাসে করে মৌলভীবাজারের বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন।

মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে নিহা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2024, 11:02 PM

Updated : 13 Apr 2024, 11:02 PM

মৌলভীবাজারে জলপ্রপাত দেখতে যাওয়ার পথে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার দুপুরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে বাহুবল উপজেলার আমতলীতে এ দুর্ঘটনা ঘটে বলে বাহুবল থানার ওসি মো. মশিউর রহমান জানান। 

নিহত নিহা আক্তার (৬) হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। সে বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, ঈদ উপলক্ষে নিহা আক্তারের পরিবারসহ তাদের আত্মীয়-স্বজনরা ১০টি মাইক্রোবাসে করে মৌলভীবাজারের বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন। নিহাদের বহনকারী গাড়িটি চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে নিহা ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা আরও কয়েকজন আহত হলে তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে শিশুটির বাবা মিজানুর বাংলাদেশে রওনা হয়েছেন। তিনি বিমানে উঠেছেন। তিনি ফিরলে নিহার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

ওসি মশিউর বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।