২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের চেষ্টা, স্ত্রী আটক

ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া হয়েছে বলে যুবক দাবি করেন।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 04:08 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কর্তনের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে পৌরসভার একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান।

আহত যুবক (২৮) যশোর জেলার বাসিন্দা। তিনি লোহাগড়া পৌর এলাকায় শ্বশুরবাড়ির কাছে ভাড়া বাসায় থাকতেন। 

আহত যুবকের অভিযোগ, পরকীয়ার সন্দেহ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার ভোরে তিনি ঘুমিয়ে থাকাকালে তার স্ত্রী বুকের ওপর বসে ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন।

তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

ওসি আব্দুর রহমান বলেন, যুবকের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রীকে (২০) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।