ওসমান হাদিকে গুলি: জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
শুক্রবার বাদ আছর কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বাদ আছর নগরীর পূবালী চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রশিবির সভাপতি মনির হোসেন, এবি পার্টির জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, মহানগর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী, এনসিপির মহানগরের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান, মহানগর সদস্য নাইমুল হাসান, আপ বাংলাদেশের মহানগর আহ্বায়ক মো. লোকমান হোসেন, জেলা আহ্বায়ক মো. হাসিবুল ইসলাম, মহানগর সদস্যসচিব মাওলানা আবুল ফালাহ আহমাদি।
বক্তারা ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
মহানগর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী বলেন, “প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে জড়িতরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এনসিপি মহানগরের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান হাসান বলেন, “জুলাই আন্দোলনের কণ্ঠস্বর ওসমান হাদিকে দাবিয়ে রাখা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করেন।”
আরও পড়ুন:
