১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণা সদর হাসপাতালে লিফটে আটকা পড়া ৬ জনকে উদ্ধার

লিফটের ভেতরে হাসপাতালের চার জন স্টাফ ও অন্য দুই ব্যক্তি আটকা পড়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 01:32 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

নেত্রকোণা সদর হাসপাতালে লিফটে ছয় জন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের দক্ষিণ অংশের লিফটে এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খানে আলম খান জানিয়েছেন।

তিনি বলেন, “হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় একটি লিফট মাঝপথে পঞ্চম তলায় বন্ধ হয়ে যায়। এ সময় লিফটের ভেতরে হাসপাতালের চার জন স্টাফ ও অন্য দুই ব্যক্তি আটকা পড়েন।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রথমে আটকা পড়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাদেরকে শান্ত থাকতে বলেন এবং পানি সরবরাহ করেন। পরে ২০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের চতুর্থ তলায় নিরাপদে নামিয়ে আনা হয়।”

উদ্ধার ওই ছয় জন সুস্থ রয়েছেন বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানিয়েছেন।