২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা মাঠে হামলাকারীদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

সমাবেশে বক্তারা হামলার সঙ্গে জড়িত মাওলানা সাদপন্থিদের নিষিদ্ধ ঘোষণা করা ও বিচারের দাবি জানান।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 12:06 AM

Updated : 10 Sep 2026, 12:27 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিশ্ব ইজতেমা ময়দানে হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে তৌহিদি জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।  

মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পাটগ্রাম মাঠ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে লেছরাগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আলী আজম, খোদা নওদা মসজিদ ও মাদ্রাসার খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা কাজী নিজামুদ্দিন, মানিকনগর মদিনাতুল উলুম মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফ, ঝিটকা দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল কাদের ভূঁইয়া, হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা হামলার সঙ্গে জড়িত মাওলানা সাদপন্থিদের নিষিদ্ধ ঘোষণা করা ও বিচারের দাবি জানান।