২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আলাদা সড়কে গেল দুই নারীর প্রাণ

সাঘাটার ওয়াপদা বাঁধ এলাকা এবং গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে এ ঘটনায় ঘটে বলে জানায় পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 09:17 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

গাইবান্ধায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার দুপুরে সাঘাটা উপজেলার ওয়াপদা বাঁধ এলাকা এবং গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে এসব ঘটনায় ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী শেফালী বেগম (৩৫) এবং সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামের শাহ আলমের স্ত্রী সাবিনা বেগম (৪০)।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, বেলা সাড়ে ৩টার দিকে রেজাউল করিম তার স্ত্রী শেফালীকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। পথে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে পেছন থেকে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে শেফালি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন রেজাউল করিম।

মোজাম্মেল হক বলেন, ঘটনার পরপর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।

সাঘাটা থানার ওসি মাহবুব আলম বলেন, দুপুর ১টার দিকে সাবিনা বেগম ব্যাটারিচালিত ভ্যানে করে টিসিবির তেল-ডাল-চাল নেওয়ার জন্য উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে সাঘাটা-চিনিরপটল সড়কে ইদ্রিস আলী মাস্টারের মোড়ে একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে সাবিনা ও মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাবিনা মারা যান।

ওসি মাহবুব আলম বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত মাহমুদুল ইসলাম এখন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।