মাগুরায় মানববন্ধন: ‘ধর্ষকদের কোনো আইনি সহায়তা নয়’
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাগুরা জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা।
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি।
সোমবার সকাল ১০টায় জেলা জজ আদালতের সামনে এ মানববন্ধন করেন তারা। তারা ৮ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুকনুজ্জামান ও নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল মানবন্ধনে বক্তব্য রাখেন।
শাহেদ হাসান টগর বলেন, “আমরা ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহযোগিতা দেব না। বরং আসামিদের বিপক্ষে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।”
