২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে পিটুনির শিকার ছাত্রলীগের ৪ কর্মী

খাগড়াছড়িতে এ ঘটনায় আহত একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে পিটুনির শিকার ছাত্রলীগের ৪ কর্মী
খাগড়াছড়িতে পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনির শিকার একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 09:39 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মী। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার মধ্যরাতে শহরের সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

আহতদের মধ্যে ছাত্রলীগের কর্মী হৃদয় ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ২০ থেকে ৩০ জনের একটি দল শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা এলাকাবাসীর ওপর হামলা চালালে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। এতে চারজন আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পি বলেন, হাসপাতালে চারজন আনা হলে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। তবে হৃদয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল বাতেন বলেন, পোস্টার লাগানো নিয়ে ঘটনার সূত্রপাত। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।