২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাখির মাংস বিক্রির দায়ে ২ রেস্তোরাঁকে জরিমানা

জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে বলেন জানান সহকারী কমিশনার।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 12:06 AM

Updated : 26 Aug 2026, 11:48 AM

সিলেটে পাখি মেরে মাংস বিক্রির অপরাধে দুই রেস্তোরাঁ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।

তিনি বলেন, “সেনাবাহিনী, পুলিশ ও বনবিভাগের সহায়তায় অভিযান চালানো হয়েছে। অভিযানে পাখি হত্যা করে মাংস বিক্রির অপরাধে দুটি রেস্তোরাঁ মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করেছে।”

তিনি আরও বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার স্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”