২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: নোয়াখালীতে পুলিশের ওপর হামলায় ২ মামলা, গ্রেপ্তার ১৬

একদিন আগে রাতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 07:58 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে।

দুই মামলায় ৬৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৬০ জনকে আসামি করা হয়েছে বলে জানান সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি।

পুলিশ জানায়, ১৯ জুলাই শহরের মাইজদীতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলার শিকার হন এসআই আব্দুস জাহের ও কনস্টেবল আলমগীর হোসেন। 

এ ঘটনায় ওইদিন রাতে এসআই অপু বড়ুয়া বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি মীর জাহিদুল হক বলেন, বুধবার রাতে সদর উপজেলার মধ্যম করিমপুর এলাকায় আসামি ধরতে গিয়ে আবার হামলার শিকার হয় পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার সুধারাম থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ জনকে আসামি করে একটি মামলা করেন।

এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে; বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি জাহিদুল হক।