এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ২৬ জন ফেল থেকে পাস
এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৫৬.৩৮ শতাংশ।
এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাশ করেছে ২৬ শিক্ষার্থী। এ ছাড়া আরও ২৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
রোববার পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয় বলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জি এম শহীদুল ইসলাম জানান।
তিনি বলেন, গত ১০ জুলাই এ বছরের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর পুনঃনিরীক্ষণের জন্য ১৩ হাজার ২৬৪ জন আবেদন করেন।
তাদের আবেদন করা ৩৮ হাজার ৪৩৭টি খাতা পুনঃনিরীক্ষণ করে ফল ঘোষণা করা হয়েছে। এতে ২৭৬ জনের ফল পরিবর্তন হয়েছে।
এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৫৬.৩৮ শতাংশ। জিপিএ-৫ বেড়ে এখন হয়েছে ৩ হাজার ১৪০ জন হয়েছে।
