২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বেশি দামে পণ্য বিক্রি, ৬ দোকানের জরিমানা

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ছয়টি দোকানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ঝিনাইদহে বেশি দামে পণ্য বিক্রি, ৬ দোকানের জরিমানা

অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদ্প্তর

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2022, 10:37 PM

Updated : 18 Aug 2022, 10:37 PM

ঝিনাইদহে বেশি দামে ডিম, তেল, সার ও মাংস বিক্রির অপরাধে ছয় দোকান মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের হাটখোলা ও হাটের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয় বলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক জানান।

Image

অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদ্প্তর

তিনি জানান, শহরের বিভিন্ন দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম ও তেল বিক্রির সংবাদে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ছয়টি দোকানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।