১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিলেটে ট্রলার থেকে ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৫

পুলিশ বলছে, ১৩ লাখ ১৪ হাজার টাকার ২১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

সিলেটে ট্রলার থেকে ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৫

সিলেটে ভারতীয় চিনি পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সিলেট প্রতিনিধি

Published : 31 Jul 2023, 12:00 AM

Updated : 31 Jul 2023, 12:00 AM

সিলেটে সুরমা নদীর নৌকা থেকে অবৈধভাবে আসা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ; এ সময় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। 

শনিবার ভোরে কোতোয়ালি মডেল থানা সংলগ্ন সুরমা নদী থেকে চিনি ভর্তি দুটি নৌকা জব্দ করা হয় বলে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ল্যাংগুরা গ্রামের আলী আহমদ (২৫), সোলোমান আহমদ (২৮), ডাকাতির কান্দি গ্রামের সাইফুর রহমান (২১), জুনায়েদ আহমদ (২১) ও মো. নুরুল আমিন (৩১)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১৩ লাখ ১৪ হাজার টাকার ২১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।