২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গুলি করতে গিয়ে স্থানীয়দের বাধায় পালাল অস্ত্রধারী

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 08:22 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করার সময় স্থানীয়দের বাধার মুখে এক ব্যক্তি পালিয়ে গেছেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ বাজারে এ ঘটনা ঘটে বলে জানান বেগমগঞ্জ থানার ওসি মো. হাবিবুর রহমান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে দুপুরে বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে জাহাঙ্গীর ও হান্নান নামে দুই ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রধারী তুহিন সেখানে যান।

এ সময় স্থানীয়রা তাকে আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে অস্ত্র ফেলে দৌড়ে পালিয়ে যান তিনি। 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।