২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৩

আটকদের মধ্যে ১৫ বছর বয়সি এক কিশোরও আছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 06:38 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে পৃথক দুটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ওই তিন জনকে আটক করা হয় বলে নির্বাহী হাকিম সায়েকুল হাসান খান জানান। 

আটকদের মধ্যে ১৫ বছর বয়সি এক কিশোরও আছে। 

অন্য দুজন হলেন- আরিফ হোসেন (১৮) ও সুমন মিয়া (২২)।

ওই কিশোর ও আরিফ হোসেনকে ১৪ নম্বর বড়বের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয় বলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল করিম জানান।

অপরদিকে, সুমন মিয়াকে দিয়ারার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয় বলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আকরাম হোসেন আকন্দ জানান।

কুড়িগ্রাম জেলায় প্রথম দফায় চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। 

তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৭২৮ জন। চেয়ারম্যান পদে প্রার্থী ১৬ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।