২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মানিকগঞ্জে পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

পদ্মার কালিতলা এলাকার একটি ভাসমান রেস্তোরাঁর সঙ্গে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

মানিকগঞ্জে পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
আব্দুল বারেক

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2025, 07:33 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের চার দিন পর সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নদীর কালিতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান কোতোয়ালি নৌ-ফাঁড়ির পুলিশের পরিদর্শক নাসিম আহমেদ।

নিহত আব্দুল বারেক পাশের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, “আব্দুল বারেক ওএমএসের ডিলার ছিলেন। পাশাপাশি তিনি নদীতে মাছ ধরতেন। মঙ্গলবার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বারেক।” 

শনিবার সকালে হরিরামপুর উপজেলার কালিতলা এলাকার একটি ভাসমান রেস্তোরাঁর সঙ্গে একটি লাশ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পাশাপাশি খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে এসে যান। তারা মরদেহটি আব্দুল বারেকের বলে শনাক্ত করেন।

হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নৌ-পুলিশের অধীনে হওয়ায় তাদের খবর দেওয়া হয়েছে; তারা এসেছেন। তারাই আইনগত ব্যবস্থা নেবেন।

কোতোয়ালি নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফরিদপুর থেকে স্পটের দূরত্ব অনেক। আমাদের সদস্যরা লাশ উদ্ধার করছেন। সেখান থেকে মানিকগঞ্জ মর্গে পাঠানো ও  আইনত ব্যবস্থা নেওয়া হবে।”