২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ৩৭০‌টি গাঁজার গাছসহ পুলিশের জালে চা‌ষি

পেঁয়াজ ও রসুন ক্ষেতের ম‌ধ্যে ৪ শতাংশ জ‌মি‌ থে‌কে গাঁজার গাছগুলো জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

Published : 15 Jan 2025, 05:15 PM

Updated : 01 Sep 2026, 11:59 AM

এক নজরে

পেঁয়াজ ও রসুন ক্ষেতের ম‌ধ্যে ৪ শতাংশ জ‌মি‌ থে‌কে গাঁজার গাছগুলো জব্দ করা হয়।

রাজবাড়ীর পাংশায় ৩৭০ টি গাঁজার গাছসহ এক চা‌ষিকে আটক করার খবর জানিয়েছে পু‌লিশ।

উপ‌জেলার স‌রিষা ইউ‌নিয়‌নের বেচপাড়া গ্রাম থে‌কে মঙ্গলবার বিকা‌লে ওই চা‌ষি‌কে আটক করা হয় ‌বলে পাংশা ম‌ডেল থানার ও‌সি মোহাম্মদ সালাহউ‌দ্দিন জানান।

আটক ৩৬ বছর বয়সী শা‌হিদুল মণ্ডল একই এলাকার হা‌মিদ মণ্ডলের ছে‌লে।

ও‌সি সালাহউ‌দ্দিন বলেন, “গোপন সংবা‌দে বেচপাড়া গ্রামে অ‌ভিযান চালায় পু‌লিশ। এ সময় পেঁয়াজ ও রসুন ক্ষেতের ম‌ধ্যে ৪ শতাংশ জ‌মি‌ থে‌কে ৩৭০‌টি গাঁজার গাছ জব্দ এবং চা‌ষি শা‌হিদুলকে আটক করা হয়।”

এ ‌বিষ‌য়ে মামলা দা‌য়ে‌রের পর তাকে রাজবাড়ী আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।