২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীর পদ্মায় নিখোঁজ শিশুর মর‌দেহ ভেসে উঠল ৩৯ ঘণ্টা পর

বুধবার বিকা‌ল ৪টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গোসলে নে‌মে নদীতে ডুবে গিয়ে নি‌খোঁজ হয় শিশু‌টি।

রাজবাড়ীর পদ্মায় নিখোঁজ শিশুর মর‌দেহ ভেসে উঠল ৩৯ ঘণ্টা পর
শিশুটি নিখোঁজের পর পদ্মার তীরে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2024, 10:54 AM

Updated : 26 Aug 2026, 10:50 AM

রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ ৩৯ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার সকাল ৭টার দিকে মরদেহ নদী‌তে ভে‌সে উঠ‌লে তা উদ্ধার করা হয় বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রা‌কিবুল ইসলাম জানান।

নিহত জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে। 

বুধবার বিকা‌ল ৪টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গোসলে নে‌মে নদীতে ডুবে গিয়ে নি‌খোঁজ হয় শিশু‌টি। 

ওসি জানান, জুবায়ের নদী‌তে ডুবে গেলে তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। 

“খবর পে‌য়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ বুধবার ও বৃহস্প‌তিবার উদ্ধার অভিযান চালায়। কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। পরে শুক্রবার সকা‌লে জুবায়েরের মর‌দেহ নদীতে ভে‌সে উঠে।”

তা দেখে স্থানীয়রা মর‌দেহ উদ্ধার ক‌রে পরিবা‌রের কা‌ছে দি‌য়ে দেয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।