২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিশু ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

শিশুটির বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেটে শিশু ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 06:09 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

সিলেটের বিশ্বনাথে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকালে উপজেলার হিমিদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী। 

গ্রেপ্তার মোবাশ্বির আলী (৩৫) হিমিদপুর গ্রামের মৃত মজমিল আলী ছেলে।  

ওসি বলেন, “সোমবার বিকালে মেয়েটিকে বাসায় একা পেয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুধবার সকালে মামলা করেন। মামলার পর মোবাশ্বির আলীকে গ্রেপ্তার করে পুলিশ। সে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকারও করেছে।’’   

মোবাশ্বিরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।