২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সার কালোবাজারে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

বিসিআইসির ডিলার সেলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 10:52 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকারি সার কালোবাজারে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫ বস্তা সার।  

মঙ্গলবার দুপুরে উপজেলার দিয়ারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান।  

অভিযানের কর্মকর্তারা বলেন, সরকারি বরাদ্দের সার গোপনে চাটমোহরে পাচারের চেষ্টা করছিলেন ডিলার সেলিম হোসেন। জনতা বিষয়টি টের পেয়ে গাড়ি আটকে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ছয় বস্তা ডিএপি, সাত বস্তা ইউরিয়া ও দুই বস্তা পটাশ সার উদ্ধার করে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২ (৩) ধারা অনুযায়ী, বিসিআইসির ডিলার সেলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান, ভাঙ্গুরা থানার ওসি মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।