২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কর্মস্থলে যাওয়ার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

“দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি তার শরীরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।”

খুলনায় কর্মস্থলে যাওয়ার পথে ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনার সোনাডাঙ্গা থানা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 03:38 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

খুলনা নগরে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা চারজন ব্যক্তির ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সোনাডাঙ্গা এলাকার ডেলটা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে আলামিনের মৃত্যু হয় বলে নগরীর সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান।

নিহত ২৬ বছর বয়সী আলামিন বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।

তিনি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ওসি শফিকুল বলেন, “বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে আলাআমিন কর্মস্থলে দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার শরীরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

“এ সময় আলামিন মোটরসাইকেলে থেকে পড়ে যান। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।”