চেক জালিয়াতির মামলায় খাগড়াছড়িতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার
মাটিরাঙ্গা বাজারের হোটেল থেকে গ্রেপ্তার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশ।
চেক জালিয়াতির দুটি মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মাটিরাঙ্গা বাজারের মারমা হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মুন্না জানান।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালতে ২১৩৫/২০২৪ ও ৫১৪/২০২৫ নম্বরের দুটি সিআর মামলা রয়েছে। ওই মামলায় জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
