০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু

টানা বর্ষণের একপর্যায়ে ভোরে বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 04:21 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে উপজেলার বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান।

নিহতরা হলেন- বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) এবং ৮ নম্বর ক্যাম্পের-৪১ ব্লকের মো আলমের ছেলে সিফাত (১৩)।

সামছু-দৌজা নয়ন বলেন, মঙ্গলবার দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল; মধ্যরাতে যা ভারী বর্ষণে রূপ নেয়। ভোর ৪টার দিকে বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। 

এতে বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপা পড়ে দুইজন রোহিঙ্গা মারা যান বলে জানান তিনি। 

এদিকে টানা বর্ষণে রোহিঙ্গা ক‍্যাম্প-১ ইস্ট, ক্যাম্প-১ ওয়েস্ট, ৩, ৪, ৬, ৭, ১১, ১২ এবং ২০-এক্সটেনশন নম্বরের বিভিন্ন ব্লকে পানি জমে শতাধিক শেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ১৯ জুন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধসে দুই বাংলাদেশি এবং আটজন রোহিঙ্গা মারা যান।

আরও পড়ুন:

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ মৃত্যু