টেকনাফে কোটি টাকা সমমূল্যের জাল নোটসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার সমমূল্যের জাল নোট, টাকা জাল করার সরঞ্জাম ও নগদ অর্থসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। ঈদকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে বাহিনীটি।