২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অপারেশন ডেভিল হান্ট: ফেনীতে আওয়ামী লীগের আরও ৪জন গ্রেপ্তার

গত পাঁচ দিনে ফেনীতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট: ফেনীতে আওয়ামী লীগের আরও ৪জন গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2025, 11:24 PM

Updated : 26 Aug 2026, 11:49 AM

ফেনীতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন।

গ্রেপ্তাররা হলেন- সোনাগাজী উপজেলার চর সোনাপুর গ্রামের নূর নবী (৩৮), মো. নিজাম উদ্দিন (৩০), দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া গ্রামের মো. ইলিয়াস বাবুল (৫৭) ও ফেনী সদর উপজেলার লেমুয়া গ্রামের আজমির খাঁন সুমন (৩৮)।

ইকবাল হোসেন বলেন, আটক চারজনকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সংগঠিত হত্যা ও হত্যাচেষ্টায় ৫ অগাস্ট পরবর্তী সময়ে ফেনী মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ নিয়ে গত পাঁচ দিনে ফেনীতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।