১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে ও পুত্রবধূ আটক

এ ঘটনায় নিহতের এক মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 07:39 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৯টার দিলে পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গোলাপগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।

নিহত কামরান মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা। মারধরের ঘটনায় আহত কামরানের মেয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আটকরা হলেন- কামরান মিয়ার ছেলে রাজু আহমদ (৩০) এবং রাজুর স্ত্রী আলফিনা বেগম।

ওসি আব্দুন নাসের বলেন, “দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে রাজুর পারিবারিক বিরোধের চলে আসছিল। শুক্রবার কামরানের সঙ্গে রাজুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজু তার বাবাকে মারধর করেন। 

“বাবাকে বাঁচাতে গিয়ে তার বোনও আহত হন। পরে কামরান ও তার মেয়েকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কামরানকে মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে কামরানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।