২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় নুর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 04:57 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

রংপুরের পীরগাছা উপজেলার সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার ভোরে মহানগরীর মাহিগঞ্জ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম।

গ্রেপ্তার নুর আলম পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।

ওসি মাইদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় নুর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে আদালতে তোলা হবে।