মূল্য তালিকা না থাকায় খাগড়াছড়িতে দুই ব্যবসায়ীকে জরিমানা
এ ছাড়া তেল এবং নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করার বিষয়েও ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী হাকিম।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।
এর অংশ হিসেবে শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনায় দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম দীপক কুমার শীল বলেন, পৌর শহরের বাজারে মুদি দোকানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, মাছ, মাংস ও সবজি বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া তেল এবং নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করার বিষয়েও ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী হাকিম।
