১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে এস্কেভেটরে বাইকের ধাক্কায় নিহত ২

পুলিশ জানায়, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 11:49 AM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি এস্কেভেটরের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহীর প্রাণ গেছে।

উপজেলার ৯ নম্বর ব্রিজের আনলিয়াবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে যমুনা সেতু পূর্ব থানার এসআই তাহেরুর ইসলাম জানান।

নিহতরা হলেন-কালিহাতী উপজেলার পাইকড়া খানপাড়া গ্রামের তুষা খানের ছেলে মো. সামিম খান (৫০) ও ঢাকার দক্ষিণ মানন্দা এলাকার ইদু মিয়ার ছেলে মামুন (৪৮)।

স্থানীয়দের বরাতে এসআই বলেন, মোটরসাইকেলটি ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। পথে রাস্তা সংস্কার কাজের জন্য দাঁড়িয়ে থাকা এস্কেভেটরকে মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দেয়।

“এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।”

আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।