বন্যা: আট দিন পর বিপৎসীমার নিচে উব্ধাখালি নদীর পানি
নেত্রকোণায় বন্যা শুরু হওয়ার পর প্রধান এই নদীটির পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করে ১৮ জুন; যা অব্যাহত থাকে মঙ্গলবার পর্যন্ত।
নেত্রকোণায় বন্যা কবলিত এলাকা থেকেও পানি নেমে গেলেও উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অবশেষে আট দিন পর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার খবর জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বন্যা শুরু হওয়ার পর জেলার প্রধান এই নদীটির পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করে ১৮ জুন; যা প্রবাহিত হয় ২৫ জুন পর্যন্ত।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, বুধবার বিকাল ৬টায় উব্ধাখালি নদীর পানি কমে বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। সবশেষ ১৭ জুন নদীটির পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।
১৮ জুন থেকে ভারি বৃষ্টি আর উজানের ঢলে পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে বইতে শুরু করে; যা ২৫ জুন পর্যন্ত অব্যাহত থাকে। এর মধ্যে সর্বোচ্চ পানি বেড়ে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
তবে সোমেশ্বরী, কংশ এবং ধনু নদের পানি বাড়লেও বিপৎসীমা অতিক্রম করেনি বলে জানান তিনি।
সারওয়ার জাহান বলেন, সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ জেলায় প্রায় এক সপ্তাহ বন্যা কবলিত ছিল। এতে নিম্নাঞ্চলের ১২০টি গ্রাম পানিবন্দি হয়ে পড়ে। বর্তমানে লোকালয় থেকে পানি নেমে গেছে।
আরও পড়ুন:
