১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

পুলিশ জানায়, তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
গ্রেপ্তার উম্মে হানি সেতু।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 09:05 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুকে ঢাকায় গ্রেপ্তার করছে পুলিশ।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার উম্মে হানি সেতু জেলা যুব মহিলা লীগের প্রভাবশালী নেত্রী বলে জানিয়েছে পুলিশ। 

ওসি মোজাফফর বলেন, শনিবার সকালে সদর মডেল থানা পুলিশের একটি দল সেতুকে ধানমন্ডি থানা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে। 

“তার বিরুদ্ধে দুটি নাশকতা মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনাসহ তিনটি মামলা রয়েছে।”

ওই সব মামলা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।