১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

এসআই ছোটন শর্মা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা হয়ত বাবা-ছেলে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 09:45 AM

Updated : 10 Sep 2026, 12:25 PM

গাজীপুরের টঙ্গীতে ট্রেন কাটা পরে দুজন নিহত হয়েছে।

সোমবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান। 

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুজনই পুরুষ। এর মধ্যে একজনের বয়স ৩০ এবং অপরজনের ১০ বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হয়। নিহতরা রেললাইন ধরে হাঁটছিল বলে স্থানীয়রা দেখেছেন। 

এসআই ছোটন শর্মা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা হয়ত বাবা-ছেলে। লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানান চেষ্টা চলছে।”