১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় বাড়ি থেকে শিক্ষকের লাশ উদ্ধার

নিহতের শরীরে পোড়া দাগের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 01:09 PM

Updated : 31 Oct 2022, 01:15 PM

মাগুরা শহরে বাড়ি থেকে এক গৃহ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে নীজনান্দুয়ালী শেখপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

৫০ বছর বয়সী আজিজুর মাগুরা সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের মৃত সামাদ মোল্লার ছেলে।

নিহতের ভায়ের মেয়ে লাবনী আক্তার সাংবাদিকদের জানান, তার চাচা নীজনান্দুয়ালী এলাকায় জমি কিনে অস্থায়ীভাবে বাড়ি বানিয়ে সেখানে একাই থাকতেন। তিনি সংসার চালাতেন এলাকায় প্রাইভেট পড়িয়ে। ওই বাড়ি থেকেই ভোরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

তিনি বলেন, “চাচার মৃহদেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন ও বুকে পোড়া দাগ রয়েছে। তার সঙ্গে জমি নিয়ে প্রতিবেশীদের বিরোধ চলছিলো। এর জেরেই প্রতিবেশীরা তাকে হত্যা করে বলে আমাদের ধারণা।”

নিহতের শরীরে পোড়া দাগ দেখা গেছে বলে ওসি মোস্তাফিজুরও জানিয়েছেন।

তিনি বলেন, এলাকার লোকজনের কাছে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তা ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।