২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ‘ইজিবাইক ছিনতাইকালে’ গণপিটুনিতে নিহত ২

কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, এ বিষয়ে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2024, 08:14 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

দিনাজপুরে রামসাগর এলাকায় ইজিবাইক ছিনতাই করার সময় গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। 

রোববার ভোরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করা হয় বলে কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান। 

নিহতরা হলেন- দিনাজপুর শহরের নিউ টাউন এলাকার প্রয়াত জুয়েলের ছেলে তারেক (১৭) ও নিমনগর বালুবাড়ি এলাকার সাব্বির হোসেনের ছেলে মেরাজ (২০)। 

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ বলেন, শনিবার মধ্যরাতে রামসাগর এলাকায় চালককে মারপিট করে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন ওই দুজন। এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাদের আটক করে গণপিটুনি দেন। পরে তাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, এ বিষয়ে থানায় এজাহার করা হয়েছে। তবে পুলিশের ‘মুভমেন্ট’ এখনো স্বাভাবিক না হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।