২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৫ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

ফেনীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৫ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 07:56 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার একাধিক মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সসংগঠনের ১৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান।

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল করিম (৬৫), পরশুরাম পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহাদী হাসান (২৩), পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনীকুণ্ডা ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব সাকিব (২৩) ও উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি আবুল কালাম কালা (৪৮)।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গত ৪ অগাস্ট ফেনী সদর উপজেলার মহীপাল ফ্লাইওভারের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় ছাত্র ও জনতা। তাদের অবস্থান কর্মসূচি ও সমাবেশ চলাকালে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নির্বিচারে গুলি ও আগ্নেআস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে আটজন ও পরে আরও একজন নিহত হয়।

হামলায় শতাধিক ছাত্র-জনতা আহত হন। এ ঘটনায় ফেনী মডেল থানায় আটটি হত্যা ও আটটি হত্যা চেষ্টাসহ ১৬টি মামলা হয়। এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। 

ওসি মর্ম সিংহ বলেন, অভিযানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল করিমকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের হাজী ইমাম বক্স লেনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থান ও উপজেলা থেকে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার কোন এজহারে আওয়ামী লীগ নেতা আবদুল করিমের নাম নেই। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলাও নেই। অন্য একটি মামলায় তাকে আসামি দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিসহ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”