১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আখাউড়ায় রেলসেতু পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পুলিশের ধারণা, রেলসেতু পারাপারের সময় অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 05:29 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর প্রাণ গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সকালে ঢাকা-সিলেট বাইপাস রেলপথের আখাউড়া পৌর এলাকার খড়মপুরে ‘কালোনী এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে ওই নারী নিহত হন বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানিয়েছেন।

নিহত ওই নারীর বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী বলছে, ই নারী রেলসেতু পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালোনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। ধারণা করা হচ্ছে, রেলসেতু পারাপারের সময় অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।