২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে লঞ্চ-ফেরি চলাচল শুরু, ঝড়ে ক্ষতিগ্রস্ত ফেরিঘাটের পন্টুন

চাঁদপুর লঞ্চঘাট থেকে লঞ্চ ও অন্যান্য নৌযান এবং হরিণা ফেরিঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 04:54 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ থাকার পর চাঁদপুর লঞ্চঘাট থেকে লঞ্চ ও অন্যান্য নৌযান এবং হরিণা ফেরিঘাট থেকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। 

এর আগে শনিবার রাত ১২টা থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান এবং রোববার বিকাল ৫টায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার বেলা ১টা থেকে চাঁদপুর লঞ্চঘাট থেকে লঞ্চ ও অন্যান্য নৌযান এবং হরিণা ফেরিঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন জানান।

বিআইডাব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী বলছেন, মঙ্গলবার সকালে বাতাসের গতি ও বৃষ্টি কমেছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ফেরিঘাটের পন্টুনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

“সকাল থেকে পন্টুনগুলো মেরামত করে বেলা ১টায় চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।”