২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল পাবে আসবাবপত্র, শিক্ষার্থীরা বই: উপদেষ্টা

বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 09:46 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ে চেয়ার-টেবিল, আসবাবপত্রের পাশাপাশি শিক্ষার্থীদের বইপুস্তক দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার দুপুরে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে উপদেষ্টা ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশ্বাস দেন। 

উপদেষ্টা উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের তালিকা তৈরি করে দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমদ, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সার্কিট হাউজে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।