১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঘরে স্ত্রী-শ্যালিকার লাশ রেখে পালিয়ে যাওয়া যুবক চট্টগ্রামে গ্রেপ্তার

কসবা থানা পুলিশ জানায়, সোমবার সকালে দুই বোনের মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। তবে আমীর পালিয়ে যান।

ঘরে স্ত্রী-শ্যালিকার লাশ রেখে পালিয়ে যাওয়া যুবক চট্টগ্রামে গ্রেপ্তার
চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া আমীর হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 06:16 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় স্ত্রী ও শ্যালিকার মরদেহ ঘরে রেখে পালিয়ে যাওয়া যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।  

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কসবা থানার ওসি মো. আবদুল কাদের জানান। 

গ্রেপ্তার মো. আমীর হোসেন (২৮) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তারের (২২) সঙ্গে বছর দেড়েক আগে আমীর হোসেনের বিয়ে হয়। জ্যোতি সন্তানসম্ভবা ছিলেন। 

রোববার গভীর রাত পর্যন্ত জ্যোতি ও তার বোন স্মৃতি আক্তারের (১৪) সঙ্গে বসে গল্প করেন আমীর। পরদিন সকালে দুই বোনের মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। তবে আমীর পালিয়ে যান। সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।   

ওসি আবদুল কাদের বলেন, তথ্য-প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।