Published : 17 Oct 2025, 01:47 PM
রাজবাড়ীর পদ্মা নদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ১৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় জব্দ করা হয় ৪০ কেজি মা ইলিশ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় জেলা মৎস কর্মকর্তা মাহবুব উল হক।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম।
এ সময় নদী থেকে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
মৎস কর্মকর্তা মাহবুব বলেন, “মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৎস বিভাগ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাত থেকে সকাল পর্যন্ত সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়।
“পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেক জেলেকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।”
অভিযানে জেলেদের নৌকা থেকে জব্দ করা ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ৪০ কেজি মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।