২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অস্ত্র-ইয়াবাসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

উদ্ধার অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 04:24 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

সোমবার ভোরে দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের খবর জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলম শাহ। 

গ্রেপ্তার ২৬ বছর বয়সী সোলেমান ওই এলাকার আবদুল মান্নানের ছেলে। 

পুলিশ বলছে, তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট আটটি মামলা বিচারাধীন রয়েছে। 

ওসি শামসুল বলেন, গোপন সংবাদে সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩০টি ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। 

এ ছাড়া পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দের খবরও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।