২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

“ঘটনাস্থলে গিয়ে দেখি, দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের নিচে মোটরসাইকেলসহ তিনজন পড়ে রয়েছে।”

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
ময়মনসিংহের হালুয়াঘাট থানা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 11:35 AM

Updated : 26 Aug 2026, 11:33 AM

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের সোহেল। 

নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

আহত ফাহাদ মোহাম্মদ আরাবী (৩৫) ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া সানকিপাড়া সেনবাড়ী রোডের আবুল হাশেমের ছেলে। 

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান বলেন, রাতে ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী অবস্থায় দাঁড়ানো ছিল। ভোরে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তিন আরোহী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চলে যায়।

“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের নিচে মোটরসাইকেলসহ তিনজন পড়ে রয়েছে। দুইজনকে মৃত আর একজনকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করা হয়েছে।”

আহত ব্যক্তিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আবুল খায়ের সোহেল জানান, হতাহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাক আর মোটরসাইকেল জব্দ আছে থানায়। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।