২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

নিহত মাহফুজ মিয়া পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।

হবিগঞ্জে জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বানিয়াচং থানা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, শনিবার রাতে ওই কৃষককে উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের বসন্তপুর-পৈলারকান্দি সড়কে কুপিয়ে জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তিনি মারা যান। 

নিহত মাহফুজ মিয়া (৪০) উপজেলার পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, পৈলারকান্দি গ্রামের হাওরের জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ মিয়ার সঙ্গে একই গ্রামের মারুফ মিয়া, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের বিরোধ চলছিল। এর জের ধরে মাহফুজ মিয়াকে কোপানো হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।