খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
“এ সময় তার ছোট বোন আহত হন।”
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তার বোন।
বুধবার সকালে মাটিরাঙ্গার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম জানান।
নিহত সুবি ত্রিপুরা মায়াকুমার পাড়ার বাসনা ত্রিপুরার সন্তান।
এ ঘটনায় আহত তারাবতি ত্রিপুরা (২০) সুবি ত্রিপুরার বোন।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, “সকালে সুবি ত্রিপুরার ওপর অর্তকিত হামলা চালালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় তার ছোট বোন আহত হন।”
এ ঘটনা জন্য সন্তু লারমার জেএসএসকে দায়ী করেছেন তিনি।
তবে এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি তৌফিকুল ইসলাম বলেন, “পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘটনাস্থল অতি দুর্গম হওয়ায় এখনও পৌঁছাতে পারেনি।”
