Published : 18 Jan 2026, 04:15 PM
বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।
তিনি নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রোববার বিকালে নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “আবেদন পেয়েছি। ২০ জানুয়ারি প্রত্যাহারের শেষ সময় হওয়ায় ওই দিন চূড়ান্ত করা হবে। এখন আবেদনটির বিষয়ে কার্যক্রম প্রক্রিয়াধীন।”
শনিবার তাহমিনা জামানের পক্ষে মাহমুদুল হাসান এ আবেদনপত্র জমা দেন।
এখন পর্যন্ত এই আসনে লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান, সিপিবির জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অংশ নিয়েছিলেন তাহমিনা জামান শ্রাবণী ।
আরও পড়ুন: