Published : 06 Oct 2025, 09:38 PM
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে চকভোলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেন।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, গ্রেপ্তারদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন পুরুষ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আওয়ামী লীগ নেতা রাজু গ্রামের বাড়িতে যান। গোপান সংবাদের ভিত্তিতে এসআই মামুন ও একজন কনস্টেবলকে সাদা পোশাকে সেখানে যান। রাজুকে হাতকড়া পরানোর পর স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেন।