২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ৩ জনের

পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন দিনের ইজতেমা শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন তারা।

ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ৩ জনের

দেবীগঞ্জ উপজেলায় লক্ষিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে বাস।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 10:09 PM

Updated : 04 Mar 2023, 10:09 PM

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে সড়কে তিনজন প্রাণ হারিয়েছেন; এতে প্রায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।

শনিবার দুপুরে বোদা উপজেলার চন্দনবাড়ি এবং দেবীগঞ্জ উপজেলায় লক্ষ্মীরহাটে পৃথক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার দরগাছা গ্রামের সরিউদ্দীনের ছেলে তমিজ উদ্দীন (৬০), তিরনইহাট ইউনিয়নের পিঠাখাওয়া খাগতপাড়া গ্রামের সিরাজ আলীর ছেলে হাসিবুল ইসলাম (৩২) এবং জেলা সদর উপজেলার সাড়ে নয় মাইল বিরাজোত গ্রামের কাসেম আলীর ছেলে তপন (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বোদা থানার ওসি সুজয় কুমার রায় বলেন, “তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন মুসল্লিরা।

“এ সময় দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তমিজ উদ্দীন মারা যান।”

এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই হাসিবুল মারা যান বলে জানান ওসি।

অপরদিকে, লক্ষ্মীরহাটে চলন্ত বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি সড়কে উল্টে ঘটনাস্থলেই তপন মারা যান।

এসব দুর্ঘটনা নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান দেবীগঞ্জের ওসি জামাল হোসেন।