Published : 09 Aug 2026, 06:53 PM
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসাদুজ্জামান সোহেল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গোপালপুর থানার ওসি মো. রুহুল আমিন বলেন, শনিবার রাতে রংপুর কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় হত্যা মামলা এবং গোপালপুর থানায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে দুটি মামলা রয়েছে।