১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গভীর রাতে ঘরে আগুন: দিনাজপুরে দগ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 11:05 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

দিনাজপুর শহরের একটি বাড়িতে অগ্নিদগ্ধ হ‌য়ে এক ব্যক্তি ও তার স্ত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে।

রোববার রাত দেড়টার দিকে শহরের সুইহারী আশ্রম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দিনাজপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানিয়েছেন।

মৃতরা হলেন- তপন সরকার (৪৮) ও তার স্ত্রী লতা সরকার (৩৫)। 

তাদের প্রতিবেশী অশোক কুমার বলছেন, “ওই সময় এলাকার সবাই প্রায় ঘুমন্ত অস্থায় ছিল। হঠাৎ করেই তপন সরকারের ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

“পরে তারা এসে আগুন নেভায় এবং ঘরের ভেতর থেকে দগ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলছেন, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তাদের একটি ইউনট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, “গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”